সিলেটটুডে ডেস্ক

১৮ আগস্ট, ২০১৫ ০৩:১৫

বর্তমানে যারা স্বাধীনতায় বিশ্বাস করে তাদের নাস্তিক বলা হয়: বাদশা

বর্তমানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, স্বাধীনতায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চিন্তা করে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে তাদের নাস্তিক বলা হয়। আর যারা এসবের পক্ষে বলে তারা হচ্ছে আস্তিক, সাচ্চা মোসলমান।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি আয়োজিত ‘হত্যা-সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধ সামাজিক আন্দোলন গড়ে তোলো’ শীর্ষক এক উন্মুক্ত সমাবেশে এমন মন্তব্য করেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসে ন বাদশা।

রাজশাহী-২ আসনের এই সংসদ সদস্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ স্বাধীনতা বিরোধীদের কাছে দেশের ১৬ কোটি মানুষই নাস্তিক। কারণ তারা অসাম্প্রদায়িক চেতনা লালন করে।দেশের স্বাধীনতায় বিশ্বাস করে।

তিনি দুঃখপ্রকাশ করে বলেন, এখন যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক চিন্তা করে, স্বাধীন বাংলায় পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং এই দেশে জঙ্গিবাদকে উস্কে দিতে চায়, তারা সাচ্চা মুসলিম।

বাদশা বলেন, দেশে নিলয়, অভিজিৎ ও হুমায়ূন আজাদকে নাস্তিক বলে হত্যা করা হয়েছে। আমাদের কবি শামসুর রাহমানকেও নাস্তিক বলে হত্যার চেষ্টা হয়েছে।তাহলে আমরা আছি কোথায়?
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আজকে যারা বলে, আওয়ামী লীগে বিএনপি-জামায়াত যোগ দিলে, তারা শক্তিশালী হবে। আমি তাদের বলতে চাই, এই বিএনপি-জামায়াত আওয়ামী লীগে যোগ দিলে তারা কখনও শক্তিশালী হবে না। বরং আওয়ামী লীগকেই দিনে দিনে দূর্বল করে দিবি।

পুলিশের মহাপরিদর্শেক আইজিপি’র উদ্দেশে তিনি বলেন, আপনি বলেন যে, মুক্তমনা লেখকরা যেন একটু সাবধানে থাকে। আপনার এমন কথা হলে কীভাবে হবে। যারা এই ব্লগার হত্যায় জড়িত আগে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন।

ঢাকা মহানগর ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য নারী নেত্রী কমরেড ও সাংসদ হাজেরা সুলতানা, কৃষক নেতা কমরেড মাহমুদুল হাসান মানিক, ছাত্র নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত