সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০২৬ ০২:২৭

হামে শিশুমৃত্যু: ড. ইউনূস ও নূরজাহানের বিচারের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে মানববন্ধন আজ

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের শাস্তির দাবিতে ঢাকা ও চট্টগ্রামে মানবন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৩ মে) রাজধানীর মিরপুর-২ গ্রামীণ ব্যাংকের সামনে এবং চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের গ্রামীণ ব্যাংকের সামনে বিকাল ৪টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

হাম (হিউম্যানিটেরিয়ান ইউনিটি উইথ মোরালিটি) নামের একটি সংগঠনের ব্যানারে ঢাকা ও চট্টগ্রামে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশে শিশুমৃত্যুর বিষয়টি শূন্যের কোটায় নেমে আসার পথে ছিল। এর কারণ ছিল মা ও শিশুর প্রতি সরকারের আন্তরিকতা ও সময়মত টিকা প্রদান। কিন্তু চব্বিশের আগস্টে ক্ষমতায় আসীন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার শিশুদের হাম এবং অন্য অনেক নিরাময়যোগ্য রোগের টিকা প্রদান কমিয়ে দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুস্বাস্থ্যকে ইউনূস সরকার ব্যবসার উপকরণ হিসেবে গ্রহণের খেসারত দিতে হচ্ছে এখন দেশকে। তারা টিকা কর্মসূচিকে এনজিওকরণ করার অপচেষ্টায় সময়মত টিকা কেনেনি এবং টিকা দেয়নি। ফলে শিশুদের মৃত্যু হচ্ছে।

সংগঠনটি অবিলম্বে শিশু-হত্যাকারী হিসেবে মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা নূরজাহান বেগমকে আইনের আওতায় আনার দাবি জানায়।

আপনার মন্তব্য

আলোচিত