সংবাদ বিজ্ঞপ্তি

৩০ জুন, ২০২৬ ২৩:২৪

সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হলেন আবুল খায়ের

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবুল খায়ের।

সোমবার সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় শিক্ষক মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী সুলতানা।

বিদ‍্যালয়ের সকল শিক্ষক এ সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত সকল শিক্ষক বৃন্দের সম্মতিতে ২০২৬-২৭ সেশনের জন‍্য বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়েরকে বিদ‍্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত