সিলেটটুডে ডেস্ক

০৩ জুলাই, ২০২৬ ২৩:০৮

সিলেটে এনটিভির বর্ষপূর্তি উদযাপন

সিলেটে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির বর্ষপূর্তি।

শুক্রবার সকালে শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। পরে এনটিভির সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এনটিভি সময়ের দাবি পূরণ করেই সামনে এগিয়ে গেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনেও দেশ গঠনে ভূমিকা রাখবে এই গণমাধ্যমটি।

সিলেট-৫ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, এনটিভি দেশের গণমাধ্যমের জন্য পথিকৃত। এনটিভি তার স্বকীয়তা ধরে রেখে মানুষের বিশ্বাস অর্জন করেছে।

আগামী দিনেও এনটিভি তার বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা ধরে রাখবে, এমন প্রত্যাশা করেন তিনি।

এসময় এনটিভি সিলেট অফিসে শুভেচ্ছা বিনিময় করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, পরিবেশবাদী সংগঠন ধরা, সিলেটের সভাপতি শাহ মোস্তফা জামান বাহার, এসনিকের সভাপতি জুরেজ গোলজার সহ সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

২৩ পেরিয়ে ২৪ এ পদার্পণে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে এনটিভি তার দীর্ঘ পথযাত্রায় কোটি মানুষের কাছে বিনোদন ও সংবাদ পৌছে দিয়েছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনেও জোরালো ভূমিকা রেখেছে এনটিভি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, সাবেক সাধরণ সম্পাদক গোলজার আহমেদ, পরিবেশকর্মী কাশমির রেজা, সংস্কৃতিকর্মী সিরাজ উদ্দিন শিরুল, বিমান তালুকদার, চন্দন ঘোষ, জাহাঙ্গির আহমদ, মুরাদ আহমেদ, বাংলাটিভির এস আলম আলমগীর, এখন টেলিভিশনের অনিল পাল, সন্দিপন শুভ, ডিবিসি নিউজের তাওহীদুর রহমান শাহ, মো. শাকিব, সময় টেলিভিশনের জয়ন্ত কুমার পাল, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরী, ক্যামেরাপারসন এনামুল হক, এনটিভি সিলেট অফিসের সিনিয়র ক্যামেরাপারসন আনিস রহমান ও স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী।

এছাড়া এনটিভি সিলেট অফিসে ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এনটিভিকে নিয়ে গান পরিবেশন করেন শিক্ষক ও শিল্পী ভবেশ চন্দ্র রায়।

আপনার মন্তব্য

আলোচিত