সংবাদ বিজ্ঞপ্তি

০৮ আগস্ট, ২০২৬ ০১:২২

সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’। সংগঠনটির ২০২৬-২০২৯ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগীতশিল্পী রেজওয়ান রাজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড্রামস ও অক্টোপ্যাড বাদক শাওন কর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল ইস্তাম্বুলের হলরুমে স্থানীয় সংগীত ও যন্ত্রশিল্পীদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।

বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন কুমার দে, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, লোকসংগীত গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য এবং যন্ত্রশিল্পী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা রক্ষা, ঐতিহ্যবাহী সংগীত সংরক্ষণ এবং শিল্পীদের মধ্যকার ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই অ্যাসোসিয়েশন অনন্য ভূমিকা রাখবে। একই সঙ্গে সিলেটের সংগীতাঙ্গনকে আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

ঘোষিত ২১ সদস্যের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সুদীপ পাল (অক্টোপ্যাড বাদক), সহ-সভাপতি জাহিদ মাসুদ (সংগীতশিল্পী)। ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুদীপ চক্রবর্তী (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক), ২য় যুগ্ম সাধারণ সম্পাদক জয় কর্মকার (অক্টোপ্যাড বাদক)। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন শিশির রঞ্জন দত্ত (ড্রামস বাদক), সহ-সাংগঠনিক সম্পাদক রহমত আলি রতন (গিটার বাদক)। দপ্তর সম্পাদক হয়েছেন পিংকু সরকার (বেইজ গিটার বাদক), কোষাধ্যক্ষ সজল দেবনাথ (অক্টোপ্যাড বাদক)।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন অলক কর (অক্টোপ্যাড বাদক), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পা সেন জয় (অক্টোপ্যাড বাদক)। সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ইমন দাশ (সংগীতশিল্পী), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক রাজন খান (সংগীতশিল্পী), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আকরাম কবির-ফাছিহ্ (গিটার বাদক) এবং মহিলা সম্পাদিকা মিথিলা দাশ মিতু (সংগীতশিল্পী)। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন নাহিদ চৌধুরী (গিটার বাদক), সৌরভ সোহেল (সংগীতশিল্পী), তন্নী দেব (সংগীতশিল্পী), পল্লব ভট্টাচার্য (কিবোর্ড বাদক) এবং দেবাশীষ দে পল্লব (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক)।

আপনার মন্তব্য

আলোচিত