সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০১৮ ২০:১০

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার প্রত্যাশায় দোয়া ও মিলাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলীকে ফিরে পাওয়ার প্রত্যাশায় এবং নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে বাদ আসর এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশিক, ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক, জেলা বিএনপির সহসভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহসভাপতি শাহ জামাল নুরুল হুদা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিনার খান হাসু, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা ছাত্রদলের সহসভাপতি মিফতাউল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীদুল ইসলাম কাদির, জেলা বিএনপি সদস্য আবুল খায়ের, মহানগর বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাছুম, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি অর্পণ ঘোষ, জেলা বিএনপি সদস্য দেওয়ান নিজাম খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আব্দুল খালিক মিল্টন, স্বেচ্ছাসেবক দল নেতা লাহিন আহমদ, জেলা ছাত্রদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও ল’ কলেজ ছাত্রদল নেতা ভূলন কান্তি তালুকদার, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ খান, জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মিজান, এ ইউ রানা, জেলা ছাত্রদলের সহস্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, শামীম আহমদ, রাজন তালুকদার, দিহান আহমদ হারুন, আহমেদ আল আমিন, আজমল হোসেন অপু, সেলিম আহমদ সাগর, এম এ আহাদ সুয়েব, আব্দুর রশীদ, সাব্বির আহমদ, জাহাঙ্গীর আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত