গোয়াইনঘাট প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০১৯ ২৩:১১

ফতেপুর স্টুডেন্টস ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটের গোয়াইনঘাটের উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে ফতেপুর স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুছাব্বির আলীর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুক্তার আহমদ, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, কুতুব উদ্দিন, এনামুল হক, উপদেষ্টা মহসিন উদ্দিন, আইডিয়াল নলেজ হোমের পরিচালক কামাল উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যায়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, ফয়েজ উদ্দিন, জাকারিয়া, মুস্তাকিন, সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক শহীদ উল্লাহ, ফাহিম, বোরহান, শাহিন, শাকিল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত