৩১ জানুয়ারি, ২০১৯ ১৭:৫৪
‘ফিরে চল মাটির টানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বন্ধু এক্সপ্রেস, সুনামগঞ্জ’ এর আয়োজনে সিলেটে মাহা ক্রিক-পিক-ফান উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সিলেটের ফ্যাশন হাউজ মাহা’র পৃষ্ঠপোষকতায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ উৎসবটি অনুষ্ঠিত হয়।
এদিন সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। দিনব্যাপী ‘‘মাহা ক্রিক-পিক-ফান উৎসবে ছিল বিভিন্ন ইভেন্ট।
ইভেন্টসমূহ হলো- টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ, কিডস টি-টেন ক্রিকেট ম্যাচ, কিডস (ছেলে) ৫০ মিটার দৌড় প্রতিযোগিতা, কিডস (মেয়ে) ৫০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং নারীদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা।
উৎসবের টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচে বন্ধু এক্সপ্রেস ব্লু ও বন্ধু এক্সপ্রেস গ্রিন নামে বিভক্ত হয়ে দুইটি দল অংশগ্রহণ করেন। এ ম্যাচে বন্ধু এক্সপ্রেস ব্লু ১৫ রানে বন্ধু এক্সপ্রেস গ্রিনকে হারায়।
ম্যাচের শুরুতে বন্ধু এক্সপ্রেস ব্লু দল টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। ১৭৭ রানের জয়ের লক্ষ নিয়ে বন্ধু এক্সপ্রেস গ্রিন দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে ম্যাচ হারে ১৫ রানে। এ ম্যাচের প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আ ত ম সিরাজুল মামুন পরান, সেরা ব্যাটসম্যান চৌধুরী আবু সাহেদ, সেরা বোলার জাবেদ আহমদ ও ম্যাচের সেরা ফিল্ডার নির্বাচিত হন হিরণ্ময় রায়।
এদিকে কিডস (ছেলে) টি-টেন ক্রিকেট ম্যাচে উক্ত ম্যাচে কিডস গ্রিন দল ৩ উইকেটে হারায় কিডস ব্লু দল। এ ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিশাল, সেরা বোলার অর্ণব, সেরা ব্যাটসম্যান সাদমান এবং সেরা ফিল্ডার নির্বাচিত হন পিদিম তালুকদার।
উৎসবের অন্যান্য ইভেন্টে ‘কিডস (ছেলে) ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান দেবজিৎ শর্ম্মা, ২য় স্থান অভিষেক বণিক ও ৩য় স্থান অধিকার করেন কল্প।
এছাড়া ‘কিডস (মেয়ে) ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান মালিহা চৌধুরী, ২য় স্থান আরিবা চৌধুরী, ৩য় স্থান অধিকার করে দেবযানী চৌধুরী কথা।
আর নারীদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় ১ম স্থান অনুপমা ভট্টাচার্য্য, ২য় স্থান সবিতা চৌধুরী ও ৩য় স্থান অর্জন করেন আবিদা সুলতানা ইলা।
![]()
পরে বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ মাহা ক্রিক-পিক-ফান উৎসব ২০১৯ এর।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও ইভেন্টসমূহের পুরস্কার প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
বন্ধুত্বের এই সুদৃঢ় বন্ধন সত্যিই প্রশংসনীয় এবং এ বন্ধন সারাজীবন অটুট থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি বন্ধু এক্সপ্রেস, সুনামগঞ্জ আয়োজিত ‘‘মাহা ক্রিক-পিক-ফান উৎসব ২০১৯’’ এর প্রতিটি অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।
উৎসবের অনুষ্ঠানসমূহ সঞ্চালনা করেন মোহাম্মদ এমদাদুল হক। আম্পায়ার রবিন চৌধুরী ভোলা ও নাসির উদ্দিন এবং স্কোরার মো. সোহেল রানা।
বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জের পক্ষ হতে বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এবং ‘‘মাহা ক্রিক-পিক-ফান উৎসব ২০১৯’’ এর স্পন্সর প্রতিষ্ঠান মাহা এর সত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম, বিজিত চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, এসএনপির পরিচালক পাপলু দত্ত, ফরহাদ কোরেশী, কামরান আহমদ, ইমরান আহমদ, সুমাত নুরী চৌধুরী জুয়েল, সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, এ কে এম মাহমুদ ইমনসহ এই উৎসব সফল করার ক্ষেত্রে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আপনার মন্তব্য