০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:৫৯
শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সিলেটে সপ্তাহব্যাপী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সপ্তাহব্যাপী সংগীত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়ার মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও চ্যানেল এস সিলেটের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা এবং কর্মশালার প্রশিক্ষক মীন আরা পারভীন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া ইসলাম শোভা ও শুভ্রদীপ দাস শুভ। উপস্থাপনা করেন একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজীন ও সানজানা ইসলাম স্বর্ণা।
আপনার মন্তব্য