সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:২৯

আ’লীগের মনোনয়ন সংগ্রহ করলেন নুনু মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকর  পরিচালক  এস এম নুনু  মিয়া।

সোমবার (৫ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় আওয়ামী লীগ ধানমন্ডির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  

মনোনয়ন সংগ্রহ  প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলাবাসীর আগ্রহে প্রার্থী হয়েছি। আমার রাজনীতির আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার নেত্রী শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগ, প্রতীক নৌকা। এর বাইরে আমার কোন পরিচয় নেই। এলাকাবাসী আমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে তা রাজনীতিতে আমাকে আগামী দিনের পথ চলতে সাহায্য করবে ।

নুনু মিয়া আরো বলেন, বিশ্বনাথ উপজেলায় অবকাঠামো উন্নয়নে নৌকার বিজয়ের জন্য তারা লিফলেটের মাধ্যমে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দীর্ঘদিন যাবত তুলে ধরে একাট্টা রয়েছেন।

তাঁর প্রার্থী হওয়ার প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, এস.এম. নুনু মিয়া মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে। তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার বিষয়টি আমরা নৌকার বিজয় হিসাবে দেখেছি।  

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ  এলাকায় গণসংযোগ করে নৌকার ভোট প্রার্থনা করছেন । এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ বিভিন্ন হাট-বাজারে ব্যানার, ফেস্টুন লাগিয়ে নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত