সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:০৩

আর টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানব বন্ধন কাল


গত ২৯ জানুয়ারী রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করার সময় আরটিভি স্টাফ রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরা পার্সন নাজমুল হোসেন সায়মনের উপর হামলার প্রতিবাদে আগামীকাল সিলেটে মানববন্ধন।


এই হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দ্রুুত গ্রেফতার দাবীতে আগামী ৭ জানুয়ারি সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।  মানববন্ধনে আর টিভি সিলেট পরিবার ও কয়েক টি সামাজিক, সেচ্চাসেবী সংগঠন অংশগ্রহন করবে।


সিলেটে অবস্থানরত সকল সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ সর্ব স্থরের সাধারণ মানুষের উপস্থিত থাকার জন্য আর টিভি সিলেট পরিবার এর পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত