সংবাদ বিজ্ঞপ্তি

০৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:১০

আরটিভির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

রাজধানীর মোগদা জেনারেল হাসপাতালের বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাপার্সন নাজমুল হাসান সায়মনের ওপর হামলার প্রতিবাদের সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা ও আরটিভি সিলেট পরিবার।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আরটিভি সিলেট পরিবারের আয়োজনের এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সাংবাদিক সাথে মানববন্ধনে উপস্থিত ছিল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট ফ্রিডম ক্লাব।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোগদা হাসাপাতালে গিয়ে হামলার শিকার হয়েছেন আরটিভির দুই সাংবাদিক। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ সময় তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

কর্মসূচিতে আরটিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইমজার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর টুনু তালুকদার ও সাবেক সভাপতি আশরাফুল কবির, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন টিসিজেএ এর সভাপতি দিগেন সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুনসি, সাবেক সভাপতি এনটিভি সিলেটের ক্যামেরাপার্সন আনিস রহমান, চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের নিউজ ইনচার্জ ইমরান আহমদ, সময় টিভি সিলেটের ক্যামেরাপার্সন নৌসাদ আহমদ চৌধুরী, চ্যানেল এস ইউকে সিলেটের ক্যামেরাপার্সন রুহিন আহমদ, নিউজ ২৪ টিভির সিলেটের ক্যামেরাপার্সন শফি আহমদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত