০৯ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:১২
৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা এডলিংক প্রা. লিমিটেডের উদ্যেগে বাগবাড়ি ছোটমনি নিবাসের অধিকারবঞ্ছিত শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও হালকা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত ছোটমনি নিবাসে স্কুল ব্যাগ ও খাবার বিতরণ করা হয়।
এই উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এডলিংকের ব্যবস্থাপনা পরিচালক পিযুষ কান্তি পুরকায়স্থ বলেন- সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এই দায় থেকে মূলত এই উদ্যোগ। আমরা গতবছরও লাক্কাতুরা বাগানের শিশুদের মধ্যে বই বিতরণ করেছিলাম। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে, ওই টাকা দিয়ে অধিকার বঞ্চিত মানুষের জন্য কিছু একটা করা যায় বলে আমি মনে করি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। তিনিও এই প্রসংশনীয় উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে উনি উনার বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন ইমজা, সিলেটের সাবেক সভাপতি জনাব আশারাফুল কবীর, সংস্কৃতিকর্মী অচ্যুৎ চক্রবর্তী বর্ষণ, এডলিংকের পরিচালক সুবীর ঘোষ ও অরূপ বাউল। এছাড়াও উপস্থিত ছিলেন এডলিংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা এডলিংক (প্রা:) লিমিটেড ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।
আপনার মন্তব্য