১২ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:৪৭
কানাডিয়ান হাই-কমিশনে বাংলাদেশের কাউন্সিলর (কমার্শিয়াল অ্যাফেয়ার্স) করিন পেটরিসর ও ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর শিব প্রসাদ সেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবারস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় আগত অতিথিরা কানাডার বিভিন্ন ইউনিভার্সিটি এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক বিনিময় এবং পাঠ্যক্রমের উন্নয়ন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারকের বিষয়ে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, রেজিস্ট্রার মুহাম্মদ এফ. আর তানভীর, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী।
আপনার মন্তব্য