ক্রীড়া প্রতিবেদক

১০ অক্টোবর, ২০১৫ ২০:০৫

তান্নার সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে সিলেট, সেঞ্চুরির অপেক্ষায় তামিম

জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের খেলায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীতে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে বিপদে পড়া সিলেটকে বাঁচিয়েছেন ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না।

মাত্র ৮২ রানের ভেতর রাজিন, অলক সহ ৪ উইকেট হারিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে। তবে দিনের বাকি সময়ে আর কোন পতন ঘটতে দেননি তান্না ও রুমান। জাতীয় লীগে টানা দুই ম্যাচ সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

দিন শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ২৩৬ রান। তান্না ১২৫ ও রুমান ৮১ রান দিয়ে ব্যাট করছেন। রাজশাহীর মইনুল পেয়েছেন ২ উইকেট।

চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে বরিশালের বিপক্ষে দুই সহদোর তামিম-নাফিস জুটিতে দারুণ সুচনা পায় চট্টগ্রাম। ৫৬ রান করে নাফিস ফিরে গেলেও তাঁর ছোট ভাই তামিম বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগ পর্যন্ত ৯০ রান তোলে অপরজিত ছিলেন সংগি তাসামুলের রান ৫৬।

খুলনায় রংপুরের বিপক্ষে প্রথম দিনে মাত্র ২১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান এসেছে মেহদি হাসান মিরাজের ব্যাট থেকে। রংপুরের সোহরাওয়ার্দি শুভ এবং সঞ্জিত সাহা ৪টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য স্বস্তিতে নেই রংপুরও। ২৩ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা।

ফতুল্লাহ দুই ঢাকার লড়াইয়ে মেট্রোর বিপক্ষে দিনশেশে ৪ উইকেটে ২৬১ রান তুলেছে ঢাকা বিভাগ। রকিবুল হাসান অপরাজিত আছেন ৮৯ রান করে। ঢাকা মেট্রোর আরাফাত সানি নিয়েছেন ৩ উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত