স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৫ ১৫:৫৩

সিলেটে আফ্রিদি, বরিশালে গেইল, ঢাকায় সাঙ্গাকারা

অবশেষে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও কুমার সংগাকারা বিপিএল'এ নিজেদের ঠিকানা খুজেঁ নিলেন। জানা যায়, কুমার সাঙ্গাকারাকে নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে সিলেট রয়্যালস। আফ্রিদি এর আগে খেলেছেন ঢাকার হয়ে।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেরা যোগাযোগ করে বেশ ক’জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে। তাদের অনেকেই পারিশ্রমিক পাচ্ছেন বেধে দেওয়া ৭০ হাজার ডলারের বেশি।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসমান ক্রিস গেইলকে নিশ্চিত করেছে বরিশাল। এর আগেও বিপিএলে বরিশালেই খেলেছেন গেইল।

এছাড়াও আফ্রিদির সতীর্থ অলরাউন্ডার শোয়েব মালিককে নিশ্চিত করেছে কুমিল্লা, চট্টগ্রামে খেলবেন তিলকারত্নে দিলশান। দিলশানের লঙ্কান সতীর্থ অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সে।

‘প্লেয়াস বাই চয়েজ’-এর বাইরে ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ দেওয়ার কারণ জানালেন বিপিএলের সদস্য সচিব।

আপনার মন্তব্য

আলোচিত