স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৫ ১৯:৩০

নভেম্বরের প্রথম সপ্তাহেই আসছে জিম্বাবুয়ে

বাংলাদেশের সাথে ওয়ানডে ও টি-২০ খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহেই আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।  সফরে ৩টি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে এল্টন চিকুম্বরার দল। জিম্বাবুয়ে আসার খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি সূত্র।  

জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের সিরিজটি হবার কথা ছিল আগামী জানুয়ারিতে। তবে 'নিরাপত্তার' কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায়  জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ও টি-২০ পর্ব এখনি আয়োজন করতে যাচ্ছে বোর্ড। তবে টেস্ট সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।

একই সাথে অস্ট্রেলিয়ার আসার  সম্ভাব্য একটা সময়ও জানানো হয়েছে। স্থগিত হওয়া সিরিজ খেলতে আগামী ২০১৬-১৭ মৌসুমি বাংলাদেশ সফর করবে অসিরা। ভারত যদি এশিয়া কাপ আয়োজন করতে অনিচ্ছুক হয় তবে আগামী এশিয়া কাপের আসরটি হতে পারে ঢাকায়।

আপনার মন্তব্য

আলোচিত