১৫ ফেব্রুয়ারি , ২০১৫ ২২:৫৫
বিশ্বকাপে আবারও পাকিস্তানকে হারানোয় উৎসবে মেতেছে ভারতীয়রা । দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালুরু সবগুলো বড় শহরে সমর্থকরা রঙ ছিটিয়ে , আতশবাজি ফুটিয়ে বিজয়ল্লাস করেছেন এদিকে ভারতীয় দলকে জয়ের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।বার্তায় বললেন, অভিনন্দন টিম ইন্ডিয়া। দারুণ খেলেছ। তোমাদের জন্য গর্বিত গোটা দেশ।পাকিস্তানের বিরুদ্ধে ৭৬ রানে ধোনিবাহিনীর জয়ের পরই টুইটারে অভিনন্দন বার্তা পাঠান তিনি।
অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। তিনিও টুইট-বার্তায় পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেট অভিযানের শুরু করায় ধোনিবাহিনীকে বাহবা দিয়ে বলেছেন, আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাই।পরের ম্যাচগুলিতেও আপনাদের জয়ের ধারা অব্যাহত থাকুক, এই কামনাই করছি।
আপনার মন্তব্য