১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:০৯
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপ তামিম খেলছেন না এটা অনেকটা নিশ্চতই ছিল। তামিমের জায়গায় দলে এসেছেন ইমরুল কায়েস। এই একটি পরিবর্তন ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলটিই রেখে দেওয়া হয়েছে এশিয়া কাপের জন্য।
২৪ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু এবারের এশিয়া কাপ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি।
আপনার মন্তব্য