১৭ ফেব্রুয়ারি , ২০১৫ ০১:৩৫
১৪ ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবসে কারণেই গুরুত্বপূর্ণ নয় নাসির হোসেনের কাছে। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার নাসিরের জন্মদিন ১৪ই ফেব্রুয়ারি।
আর নাসির বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে আছেন অস্ট্রেলিয়াতে। সেখানেই তিনি উদযাপন করেছেন তার জন্মদিন। নাসিরের জন্মদিনে এবার উপস্থিত ছিলেন না পরিবারের কেউ। তবে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতেই নাসির এবার জন্মদিন পালন করেছেন।
তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং আল আমিন হোসেন হটাৎ করেই ফেব্রুয়ারির ১৩ তারিখ রাতে উপস্থিত হন নাসিরের কক্ষে। আর তারপরে সেলফি তোলা এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল হয়ে উঠে নাসিরের শুভ জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা ছাড়াও চলমান বিশ্বকাপে নাসির হোসেন যেন নিজেকে ভালোভাবে মেলে ধরে তার ফিনিশার নামের সার্থকতা প্রমাণ করতে পারেন এটাই ছিল সবার প্রত্যাশা।
এছাড়া ১৪ ফেব্রুয়ারি ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশন এর পক্ষ থেকে উদযাপন করা হয় নাসিরের জন্মদিন। উপস্থিত ছিলেন তামিম সাকিব সহ বাংলাদেশের ক্রিকেটাররা। এসময় সবুজ রঙের স্যুট পরিহিত ছিলেন সাকিব তামিম। নাসির হোসেন একই রঙের স্যুট পরে কেক কাটেন আর তার পাশেই ছবিতে দেখা যাচ্ছিল হাস্যজ্বল সাকিব তামিম কে।
সবাই মিলে জন্মদিনের অনুষ্ঠান একসাথে পালন করার মাধ্যমেই প্রমাণিত হয় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু মাঠে নয় ড্রেসিং রুম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই সুসম্পর্ক বিদ্যমান।
আপনার মন্তব্য