স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০২৬ ১১:০৯

এল ক্লাসিকোর পাশাপাশি লা লিগার শিরোপাও জিতল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জয় এমনিতেই অন্যরকম আনন্দের, তার ওপর এই জয়ের মাধ্যমে যদি শিরোপা জয়ও হয়ে যায়, তবে এটা দ্বিগুণ আনন্দের। কাল রাতে নিজেদের মাঠে এমনটাই ঘটল।

মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ বাকি থাকতেই নিজেদের ২৯তম লিগ শিরোপা জিতে নিয়েছে কাতালান ক্লাবটি।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত এল ক্লাসিকোয় শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। ম্যাচের শুরুতেই দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। এরপর ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন চমৎকার এক ফিনিশে।

টানা দ্বিতীয়বারের মতো লা লিগা জিতল বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ লিগে এখনো সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবারের শিরোপা জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কিছুটা কমাল বার্সা।

লা লিগায় টানা ১১ ম্যাচ জয়ের ধারায় থাকা বার্সেলোনা এখন রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে। ফলে বাকি ম্যাচগুলোতে আর তাদের ধরা সম্ভব নয়। ঘরের মাঠে এ মৌসুমে এটি বার্সেলোনার টানা ১৮তম জয়।

আপনার মন্তব্য

আলোচিত