১৮ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:১৫
অবশেষে তুমুল সমালোচনায় পর ইবিএল ( ইস্টার্ন ব্যাংক লিমিটেড) এর বনানী শাখা থেকে পাকিস্তানি দলের পরিচয়বাহী সব ডিসপ্লে প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধুমাত্র বিশ্বকাপের পরিচয়বাহী ক্রিকেট স্ট্যাম্প-ব্যাট এগুলো প্রদর্শন করা হচ্ছে, কোনো বিশেষ দলের ডিসপ্লে হচ্ছে না।
গতকাল এক ক্ষুব্ধ গ্রাহকের কাছ থেকে বনানী শাখার পাকিস্তানি দলের ডিসপ্লে সমৃদ্ধ একটি ছবি পেয়ে আমি সেটি ফেসবুকে পোস্ট করেন ব্লগার আরিফ জেবতিক। তারপর কয়েক হাজার মানুষ এই ডিসপ্লে দেখে ক্ষোভ প্রকাশ করেন। সিলেটটুডে২৪ডটকম সহ কয়েকটি ওয়েব পোর্টালেও খবরটি প্রকাশিত হয়।
ব্যাংকের কয়েকজন কর্মচারি এসে সেই ছবিতে জানান যে তাঁরা বিশ্বকাপ উপলক্ষে একেক শাখায় একেক দেশের ডিসপ্লে করছেন এবং ঘটনাচক্রে বনানী শাখায় পাকিস্তানের ডিসপ্লে হচ্ছে।
এ বিষয়ে আরিফ জেবতিক লিখেছেন -" গোটা বিষয়টাই ছিলো ইবিএল কতৃপক্ষের বিভ্রান্তিরকর পরিকল্পনা , কোনো গ্রাহক শহরের বনানী টু কামরাঙিচর শাখা ঘুরে ঘুরে ব্যাংকিং করেন না, তিনি একটি শাখায় গিয়ে যা দেখেন সেটিই দেখে থাকেন। তাছাড়া স্থানীয় ব্যাংক হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের ডিসপ্লে সবগুলো শাখায় রাখাটা শোভনীয় হতো, আর আন্তর্জাতিকতা রাখতে চাইলে সবদেশের সরঞ্জাম নিয়ে একটি কমন কোলাজ করাটাই হয়তো ভালো হতো।
যাই হোক, অবশেষে ইবিএল ডিসপ্লে প্রত্যাহার করায় তাঁদেরকে ধন্যবাদ।"
আপনার মন্তব্য