স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:২৭

অফগানিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

টস জিতে ব্যাটিং পিচে স্বাভাবিক কারনেই ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি । দেখে শুনেই শুরু করার নির্দেশ ছিলো তামিম-বিজয়কে কিন্তু তারা সতর্কভাবে খেলতে গিয়ে যেন একদম খোলসবন্দি হয়ে সিঙ্গেল রান নিতেই ভুলে গেলেন । প্রথম ১০ ওভারে এল ৩৮ রান , পরের ১০ ওভারে মাত্র ২৯ । তাও আবার তামিম , বিজয় দুজন আউট হবার সৌম্য আর রিয়াদ ১৯তম ও ২০তম ওভারে ১১ রান নিয়েছিলেন বলেই ।

পড়তি রানরেট ও দুই ওপেনার হারিয়ে ভীষন চাপে পড়া দলকে সাময়িক রক্ষা করেন মূলত সৌম্য সরকার । ঝড়ো ২৮ রানের ইনিংস খেলে রিয়াদের সাথে ৫০ রানের জুটি করে বড় কিছুর ইঙ্গিত দিতেই অবশ্যই আম্পায়ারের কিছুটা বিতর্কিত সিদ্ধান্তে কাটা পড়েন এই তরুন ।

এরপরও মাহমুদুল্লাহ রিয়াদও ফিরে গেলে চাপ বাড়ে যায় কয়েকগুন  । তবে বাংলাদেশকে চাপমুক্ত করার কাজটা শুরু করেন দলের সবচেয়ে ভরসা মুশফিক ও সাকিব । দুজনে মিলে ১১৪ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন খাদের কিনারা থেকে ।

সাকিব ৫১ বলে ৬৩ এবং মুশফিক ৫৬ বলে ৭১ রান করে আউট হন । শেষের দিকে মাশরাফি ৯ বলে ১৪ করলেও সাব্বির ১ রান করেই ফিরে যান । আর  মুমিনুলকে অযতাই রান আউটের ফাঁদে ফেলে মাশরাফির ভূতোড়ে দৌড় । আফগানদের পক্ষে সাপুর, হামিদ ,  আফতাব, আশরাফ ২টি করে উইকেট লাভ করেন ।

শেষ বলে অলআউট হবার সব মিলিয়ে স্কোর দাঁড়ায় ২৬৭। এই পিচে কমপক্ষে ২০ রান কম করে কীভাবে সামাল দেয় বাংলাদেশের বোলিং সেটাই এখন দেখার বিষয় ।


 

আপনার মন্তব্য

আলোচিত