নিউজ ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:২২

দাঁড়াতেই পারল না ইংল্যাণ্ড, এবারের বিশ্বকাপের সর্বনিম্ন স্কোর

স্বাগতিক নিউজিল্যাণ্ডের বিপক্ষে দাঁড়াতেই পারছে না ইংল্যাণ্ড। জেনুইন ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ধুঁকতে থাকা ইংলিশরা দেড়শ' রান পেরুতে পারবে কীনা সন্দেহ। বোর্ডে রান মাত্র ১২৩। 

টিম সাউদি একাই নিয়েছেন ৭ উইকেট মাত্র ৩৩ রানের বিনিময়ে। 

পঞ্চম ওভারে ইয়ান বেলকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন সাউদি। নিজের পরের ওভারে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মইন আলিকেও বোল্ড করেন তিনি।

ট্রেন্ট বোল্টের বলে গ্যারি ব্যালান্স কেন উইলিয়ামসনের তালুবন্দি হলে বিপদে পড়ে ইংল্যান্ড।

ড্যানিয়েল ভেটরির বলে অ্যাডাম মিল্নের দারুণ ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন ওয়েন মর্গ্যান। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।

পরের ওভারে জেমস টেইলরকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপদ আরো বাড়ান সাউদি।

শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর স্কটল্যান্ডের বিপক্ষেও জিতে নিউ জিল্যান্ড। 

আপনার মন্তব্য

আলোচিত