২১ ফেব্রুয়ারি , ২০১৫ ১৯:৪৭
একের পর এক ম্যাচ হেরে চলেছে পাকিস্তান, তাদের বিপক্ষে ফুটছে রেকর্ডের ফুলঝুরি আর নিজেদের বাজে পারফরম্যান্সের পর আর কোন উপায় না পেয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা প্রতিপক্ষ হিসেবে নিয়েছেন বাংলাদেশ দলকে।
শুরু করেছিলেন রমিজ রাজা আর এবার তার সাথে যোগ দিলেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। টুইটারের টুইস্টে তিনি বাংলাদেশকে তাদের প্রতিপক্ষ ভেবে ওড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলকে।
বিশ্বকাপে পাকিস্তান যখন হারছে এবং কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্যে আইসিসির সহযোগি দেশের বিপক্ষে জয়লাভের সম্ভাবনা ছাড়া আর কোন সুযোগ খুব কম আছে এবং তুলনামুলক বিচারে বর্তমান বাংলাদেশ দলকে শক্তিশালী ভাবছেন বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা তখনই বাংলাদেশের প্রতি তার ক্ষোভ প্রকাশের সুযোগকে হাতছাড়া করলেন না শোয়েব আখতার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের একাউন্টে লেখেন, ‘ কেন লোকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা করছে? বাংলাদেশ কোনভাবেই ফেবারিট না। ফেবারিট পাকিস্তান। অনেক বড় ব্যবধান।’
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭৬ রানে এবং ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৫০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে শুরুটা হয় অত্যন্ত বাজে। তাছাড়া প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয় তো রয়েছেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫০ রানের পরাজয় পাকিস্তানীদের রেকর্ড পরাজয় এবং একই ম্যাচে ১ রানে ৪ উইকেট হারানো নতুন এক বিশ্বরেকর্ড।
ওদিকে চারটি প্রস্তুতি ম্যাচে হারলেও চলমান বিশ্বকাপে আফগানদের হারিয়ে শুরুটা বেশ ভালো করেছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে রয়েছে তারা।
সাকিব-মুশফিক আর তামিমদের কারণে কয়েক বছর ধরেই ক্রিকেটে ভালো দল হিসেবে প্রচার পাচ্ছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে রানার্স আপ হওয়ার পর সবাই আরো একবার নতুন করে বাংলাদেশকে দেখা শুরু করে। সেবার পাকিস্তানের বিপক্ষে মাত্র এক রানে পরাজিত হয় বাংলাদেশ।
আপনার মন্তব্য