২৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:০৭
৬ষ্ঠ মেট্টোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ ২০১৫
শুরু হল মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ৬ষ্ঠ মেট্টোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ ২০১৫ । নগরীর এমসি কলেজ মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিবিএ ২৬তম ব্যাচ-এ ইংরেজি বিভাগ ৩০ তম ব্যাচ। টস জিতে ইংরেজি বিভাগ ৩০তম ব্যাচ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে । রাহাত মাত্র ১৬ বলে ৪৩ রান করেন । জবাবে ৮ ওভারে ১৯২ রান সংগ্রহ করলে ১ রানে হেরে যায় বিবিএ ২৬তম সেকশন এ দল । জয়ী দলের রাহাত ৪৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন । মিঠুন পেয়েছেন ২ উইকেট ।
দিনের দ্বিতীয় খেলায় বিবিএ ২৯তম ব্যাচ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় । নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১০৪ রান করতে সক্ষম হয় । জোসেফ মাত্র ১৫ বলে ৪১ রান করেন। জবাবে বিবিএ ৩৩তম ব্যাচ – সি ৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় । জয়ী দলের আযাদ ২১ বলে ৫৫ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন ।
এই টুর্নামেন্টের মূল স্পন্সর এয়ারটেল এবং মিডিয়া পার্টনার সিলেটটুডে২৪ডটকম ।
আপনার মন্তব্য