২৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:১০
আপডেটঃ মুশফিকের আঘাত গুরতর নয় বলে জানা গেছে , তিনি খেলবেন শ্রীলঙ্কার সাথে।
আগের খবরঃ
মেলবোর্নে বিশ্বকাপের পরবর্তী ম্যাচের জন্য অনুশীলরত অবস্থায় হাতে বলের আঘাতে আহত হয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম । তাকে মেলবোর্নের একটি হাসপাতালে নেয়া হয়েছে ।
মুশফিক আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন। এদিকে মুশফিকের ইনজুরি কতটা গুরতর তা প্রাথমিকভাবে জানা যায়নি ।
মুশফিক বাংলাদেশের দলের সবচেয়ে গুরুত্বপূর্ন খেলোয়াড়দের একজন । হঠাৎ তার এই ইনজুরি টিম ম্যানজম্যান্টকে চিন্তায় ফেলেছে বলে জানা গেছে । এদিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের নিজেদের ৩ নম্বর ম্যাচ খেলতে নামবে টাইগারবাহিনী।
এর আগে আগগানিস্তানের সাথে জয় ও অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টির কারনে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় এখনও অপরাজিত আছে বাংলাদেশ ।
ইনজুরি কাটিয়ে মুশফিক খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন
আপনার মন্তব্য