স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:২৮

আনোয়ারের সেঞ্চুরিতে আমিরাতের সংগ্রহ ২৭৮

সাইমান আনোয়ারের ব্যাটে চড়ে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ ২৭৮/৯। আনোয়ার হচ্ছেন আরব আমিরাতের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে সেঞ্চুরি করলেন।

সাইমান ক্যারিয়ারের প্রথম শতক হাঁকাতে খেলেন ৭৯টি বল। ৮৩ বলে ১০টি চার আর একটি ছক্কায় করেন ১০৬ রান। সরেনসেনের বলে উইলসনের তালুবন্দি হওয়ার আগে সাইমান আরব আমিরাতের হয়ে বিশ্বকাপে রেকর্ড গড়েন। আমিরাতের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি শতক হাঁকানো কৃতিত্ব দেখালেন।

বিশ্বকাপে পুল 'বি'র ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-আরব আমিরাত। ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় আইরিশরা।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আরব আমিরাত। আমজাদ আলী আর আন্দ্রে বেরেঙ্গার প্রথম উইকেটে তোলেন ৪৯ রান। ১৩ রান করা বেরেঙ্গারের বিদায়ের পরপরই বিপর্যয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। দলের রান ৭৮-এ পৌছাতেই সাজঘরে ফিরে যান কৃষ্ণা চন্দ্র, আমজাদ আলী আর স্বপ্নীল পাতিল।

এরমধ্যে ৪৫ রান করা আমজাদ আর ২ রান করা স্বপ্নীলকে ফেরান কেভিন ও'ব্রায়েন। জোড়া আঘাতে প্রথম দুই উইকেট নেন পল স্টার্লিং।

পঞ্চম উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন অধিনায়ক খুররম খান এবং শাইমান আনোয়ার। ৩৬ রান করে ডকরেলের এলবির ফাঁদে পড়েন খুররম। ১৩১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হিসেবে ফিরে যান রোহান মুস্তফাও।

আমজাদ জাভেদ ৪২ রান করেন এবং ইনিংসের সর্বোচ্চ রান আসে আনোয়ারের ব্যাট থেকে, তিনি করেন ১০৬ রান মাত্র ৮৩ বলের খরচায় যেখানে ছিল ১০টা চার এবং একটি ৬-এর মার।  আয়ারল্যাণ্ডের কেভিন ও’ব্রায়েন চার উইকেট এবং এলেক্স কুইসাক নেন ৩ উইকেট।

দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। আয়ারল্যান্ড তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছিল। জিম্বাবুয়ের কাছে আরব আমিরাত হেরে গিয়েছিল ২৮৫ রান করে।

অায়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, আলেক্স কুস্যাক, জর্জ ডকরেল, এড জয়েস, জন মুনি, কেভিন ও'ব্রায়েন, পল স্টারলিং, গেরি উইলসন, নেইল ও’ব্রায়েন ও ম্যাক্স সরেনসেন।

আরব আমিরাত দল: মোহাম্মদ তৌকির(অধিনায়ক), খুররাম খান, স্বপ্নীল পাতিল, আমজাদ জাভেদ, শাইমান আনোয়ার, আমজাদ আলী, রোহান মুস্তফা, মানজুলা গৌরজ, আন্দ্রে বেরেঙ্গার, মুহাম্মদ নাভেদ ও কৃষ্ণা চন্দ্র। 

আপনার মন্তব্য

আলোচিত