স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:০৩

বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ-ম্যাথিউস

লড়াই হবে সমানে সমান

বাংলাদেশকে বেশ সমীহই করলেন লংকান অধিনায়ক। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা।
ম্যাচের আগে শ্রীলংকান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। তারা অনেকদিন ধরেই অনেক ভালো ক্রিকেট খেলে আসছে। আমি এটা আগেও বলেছি। তাদের অনেক ভালো ব্যাটসম্যান আছে। তাদের আছে বিশ্বসেরা অলরাউন্ডার। আমরা কোন একজনের প্রতি আলাদা ভাবে মনোনিবেশ করতে চাচ্ছিনা। তাদের ৭-৮ জন ব্যাটসম্যানকে নিয়ে খুব ই সতর্ক আমরা, এমনকি তাদের বোলারদের নিয়েও। যে দলই ওইদিন ভালো খেলবে সে দলেরই জয়ের অনেক সুযোগ থাকবে। কিন্তু আমরা আমাদের সেরা খেলাটা আগামীকাল খেলতে চাই।’

আপনার মন্তব্য

আলোচিত