ক্রীড়া প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি , ২০১৫ ০০:০৪

বাঘে-সিংহে লড়াই

বাঘ না সিংহের গর্জনে কাঁপবে এমসিজির এক লাখ দর্শক? জানা যাবে আর কয়েকঘন্টা পরেই ।

বাঘ না সিংহের গর্জনে কাঁপবে এমসিজির এক লাখ দর্শক? জানা যাবে আর কয়েকঘন্টা পরেই ।বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে ২৬ ফেব্রুয়ারি মাঠে নামছে বাংলাদেশ । প্রতিপক্ষ শ্রীলঙ্কা । শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ৪ বার জিতেছে বাংলাদেশ । তার কোনটাই বিশ্বকাপে নয় । বিশ্বকাপে এ পর্যন্ত ২ বারের মোকাবেলায় ২ বারই বিধ্বস্ত হতে হয়েছে লঙ্কানদের কাছে ।

তবে পরিসংখ্যানের দিকে তাকাতে চান না মাশরাফি। নিজেদের সেরা খেলা খেলতে পারলে যেকাউকেই হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের , জানিয়ে দিলেন আবারও ।
বিশ্বকাপে ১২ দিনে একবারই মাঠে নামার সুযোগ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা, আফগানদের হারিয়ে পূর্ন পয়েন্টের সাথে অস্ট্রেলিয়ার সাথে পাওয়া ১ পয়েন্টসহ ৩ পয়েন্ট নিয়ে অপরাজিত অবস্থায় পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠগুলোর একটিতে মাঠে নামার আগে আত্মবিশ্বাসীই দেখালো সাকিব-তামিমদের ।

বাংলাদেশ জিততে চায়। জিতে গেলে কোয়ার্টার ফাইনালের পথ অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে । তবে প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা তখন জয় পাওয়াটা মোটেও সহজ কিছু নয় । সাম্প্রতিক খারাপ সময় গেলেও দলে আছেন সাঙ্গাকারা-মাহেলা-দিলশানের মত তারকারা । এদের যেকেউ ঝলে উঠলে করার থাকবে না কিছুই ।

লঙ্কান অধিনায়ক এঞ্জলো ম্যাথিউস অবশ্য -কঠিন লড়াইয়ের আভাস দিলেন। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ বলে জয় পেতে সবকিছুই করবেন বলেও জানালেন ।

উইনিং কম্বিনেশনে পরিবর্তন হবে কিনা তা এখনও নিশ্চিত নয় । তবে বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ববনা খুবই কম । একই দল নিয়ে খেলতে চান কোচও । সেক্ষেত্রে সাকিব-তামিমের পর ওয়ানডাউনে নামবেন সৌম্য । পরিস্থিতি বিবেচনায় মুমিনুলের ব্যাটিং অর্ডার ঠিক করা হবে । আর দলের সেরা দুই ব্যাটসম্যান সাকিব ও মুশফিক এক ধাপ করে উপরে খেললে নিচে খেলতে হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গুরুত্বপূর্ন এই ম্যাচ খেলতে নামবে দুই এশিয় প্রতিবেশি ।

বাংলাদেশ(সম্ভাব্য): তামিম ইকবাল, এনামুল বিজয়, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুমিনুল হক,মাশরাদি মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন 

শ্রীলঙ্কা (সম্ভাব্য): লাহিরু থিরিমান্নে, তিলাকরত্নে দিলশান , কুমার সাঙ্গাকারা, দিমুত করুনারন্তে, মাহেলা জয়াবর্ধনে,এঞ্জেলো ম্যাথিউস, থিসিরা পেরেরা, দুসমন্ত ক্যামেরা, রাঙ্গানা হেরাথ, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল

 

আপনার মন্তব্য

আলোচিত