২৮ ফেব্রুয়ারি , ২০১৫ ২১:১৪
এমইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে সিলেটের এমসি কলেজ মাঠে চলছে ৬ষ্ট মেট্টোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ ।
শনিবার দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় বিবিএ ৩২(বি) বনাম বিবিএ ৩৫(বি) এর খেলা . বিবিএ ৩২(বি) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বিবিএ ৩৫(বি) প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৮২ রান তোলে ৬ ওভার শেষে। ৮৩ রানের লক্ষে খেলতে নেমে বিবিএ ৩২(বি) ৮ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ৬৭ রান করতে সমর্থ হয়। বিবিএ ৩৫(বি) জয় লাভ করে ১৫ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ হন জয়।
দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় বি,বি,এ ৩২(সি) বনাম সি,এস,ই ৩৩ এর মধ্যকার খেলা . বিবিএ ৩২(সি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বি,বি,এ ৩২(সি) প্রথমে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১২৯ রান তোলে ৮ ওভার শেষে। ১৩০ রানের লক্ষে খেলতে নেমে সি,এস,ই ৩৩ ৮ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ৮২ রান করতে সমর্থ হয়। বিবিএ ৩২(সি) জয় লাভ করে ৪৭ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ হন রিভু।
দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বিবিএ ৩০ ও বিবিএ ৩১(বি) . বিবিএ ৩১(বি) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বিবিএ ৩০ প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১১৭ রান তোলে ৮ ওভার শেষে। ১১৮ রানের লক্ষে খেলতে নেমে বিবিএ ৩১(বি) ৮ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৫২ রান করতে সমর্থ হয়। বিবিএ ৩০ জয় লাভ করে ৬৫ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ হন শরীফ।
দিনের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয় বিবিএ ২৯(ই) বনাম বিবিএ ৩৪ এর মধ্যে। বিবিএ ২৯(ই) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বিবিএ ২৯(ই) প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১২৭ রান তোলে ৮ ওভার শেষে। ১২৮ রানের লক্ষে খেলতে নেমে বিবিএ ৩৪ ৮ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ৮৫ রান করতে সমর্থ হয়। বিবিএ ২৯(ই) জয় লাভ করে ৪২ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ হন রিপন।
দিনের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় বিবিএ ৩৩(সি) বনাম বিবিএ ২৬(এ) এর মধ্যে। বিবিএ ৩৩(সি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বিবিএ ৩৩(সি) প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৬৩ রান তোলে ৮ ওভার শেষে। ৬৪ রানের লক্ষে খেলতে নেমে বিবিএ ২৬(এ) ৬.২ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৬৪ রানের লক্ষে পৌঁছে যায়। বিবিএ ২৬(এ) জয় লাভ করে ৬ উইকেট হাতে রেখে। ম্যান অফ দ্যা ম্যাচ হন সানী।
আপনার মন্তব্য