নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০১৫ ২০:২৩

এমপিএলঃ ৭ম দিনে ৪ খেলায় বিবিএ বিভাগের আধিপত্য

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগে রোববার ছিলো এমপিএল এর ৭ম দিনের ৪ টি খেলা।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগে রোববার  ছিলো এমপিএল এর ৭ম দিনের ৪ টি খেলা। বেশিরভাগ খেলাতেই জয়ী দলগুলো বিবিএ বিভাগের । দিনের প্রথম খেলা শুরু হয় বিবিএ ২৬(এ) এবং বিবিএ ৩৫(সি) এর মধ্যকার ম্যাচ দিয়ে।বিবিএ ২৬(এ) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বিবিএ ২৬(এ) প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৮৯ রান তোলতে সমর্থ হয় ৭ ওভার শেষে। অপরদিকে, ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ৭৮ রান করে বিবিএ ৩৫(সি). বিবিএ ২৬(এ) জয় লাভ করে ১১ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিবিএ ২৬(এ) এর মিথুন।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এল,এল,বি ২২ এবং বিবিএ ৩৩(বি) এর মধ্যকার ম্যাচ দিয়ে। এল,এল,বি ২২ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এল,এল,বি ২২ প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৪ রান তোলতে সমর্থ হয় ৮ ওভার শেষে। অপরদিকে, ৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বিবিএ ৩৩(বি) মাত্র ২.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রানের লক্ষ্যে পৌঁছে যায়। বিবিএ ৩৩(বি) জয় লাভ করে ৬ উইকেট হাতে রেখে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিবিএ ৩৩(বি) এর সজীব।

দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বি,বি,এ ৩২(সি) এবং বিবিএ ৩৫(বি) এর মধ্যকার ম্যাচ দিয়ে। বি,বি,এ ৩২(সি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বি,বি,এ ৩২(সি) প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৮০ রান তোলতে সমর্থ হয় ৮ ওভার শেষে। অপরদিকে, ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে বিবিএ ৩৫(বি) ৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান করে। বিবিএ ৩২(সি) জয় লাভ করে ৬ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিবিএ ৩২(সি) এর পক্ষে রিভু।

দিনের শেষ খেলায় বিবিএ ২৯(ই) ব্যাচ ৩৯ রানে বিবিএ ৩০তম ব্যাচকে হারিয়েছে । টস জিতে প্রথমে ব্যাট করে বিবিএ ২৯ (ই) ব্যাচ নির্ধারিত ৮ ওভারে ৮৮ রান সংগ্রহ করে । জবাবে ৪৭ রানে অলআউট হয়ে যায় বিবিএ ৩০তম ব্যাচ ফলে সহজ
জয় নিশ্চিত হয় বিবিএ ২৯(ই) ব্যাচের । বিজয়ী দলের প্রদীপ হ্যাট্টিক সহ ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত