স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০১৫ ১১:৩৮

আমলা- ডু প্লেসিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দ.আফ্রিকা

হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ দুইজনের ব্যাটে ভর করে আবারও এক বিশাল এক রান উপহার দিতে যাচ্ছেন তারা। অথচ দিনের শুরুটা হয়েছিল অন্যভাবে। শুরুতেই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানে প্রথম উইকেটের পতন হয়েছিল তাদের।

৩৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ২১৫ রান। হাশিম আমলা সেঞ্চুরি এসেছে ঠিক ১০০ বলে আর ডু প্লেসিস সেঞ্চুরি করেছেন ১০৩ বলে। 

জন মুনির করা তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক গ্যারি উইলসনের হাতে ধরা পড়েন কুইন্টন ডি কক। আয়ারল্যান্ডের খেলোয়াড়দের আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেয় সহযোগী দেশটি। তাতে সিদ্ধান্ত পাল্টে ডি কককে আউট দেন আম্পায়ার।

মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা।

আগের তিন ম্যাচের দুটিতে জেতা দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই। জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা দলটি পরের ম্যাচে হেরে যায় ভারতের কাছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয় নিয়ে ঘুরে দাঁড়ায় বিশ্বকাপের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম দুই ম্যাচে জেতে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমৎকার সূচনা করে তারা। পরের ম্যাচে সংযুক্ত আরব আমরাততে হারাতে ঘাম ঝরাতে হয় তাদের।

আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। পেসার আলেক্স কুসাকের জায়গায় দলে ফিরেছেন স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিন।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত