সিলেটুডে স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০১৫ ১৩:১৯

কোহলির রেকর্ড ভাঙলেন আমলা

হাশিম আমলা ও ফ্যাফ ডু’প্লেসিসের জোড়া শতরানে আয়ারাল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা৷মঙ্গলবার মানুকা ওভালে ওয়ান ডে কেরিয়ারে ২০তম সেঞ্চুরি করেন আমলা৷শুধু তাই নয়, বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে  দ্রুততম ২০টি ওয়ান ডে সেঞ্চুরি করে বিরাট কোহলিকে টপকে গেলেন প্রোটিয়া ব্যাটসম্যান৷

এই ম্যাচের আগে পর্যন্ত ওয়ান ডে-তে সবচেয়ে কম ইনিংসে ২০টি শতরানের নজির ছিল কোহলির৷ভারতীয় ফ্ল্যামবয়েন্ট ব্যাটসম্যান ১৩৩টি ইনিংসে এই নজির গড়েছিলেন৷ কিন্তু আমলা এদিন ১০৮টি ইনিংসে ২০টি সেঞ্চুরি করে কোহলিকে টপকে যান৷পাশাপাশি এদিন ওয়ান ডে কেরিয়ারে তাঁর সর্বোচ্চ রানও করেন আমলা৷১২৮ বলের ইনিংসে ১৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৫৯ রান করে আউট হন প্রোটিয়া টপ-অর্ডার ব্যাটসম্যান৷আর ১০৯ রানের ইনিংস খেলে ডু’প্লেসিস৷

 

আপনার মন্তব্য

আলোচিত