নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৫ ১৬:২৪

অলক কাপালীর ডাবল সেঞ্চুরীতে সিলেটের বিশাল সংগ্রহ

সিলেটের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেনীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরী

সিলেটের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেনীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরী করার গৌরব অর্জন করলেন সিলেট বিভাগীয় দলের অধিনায়ক ও সাবেক জাতীয় দলের তারকা অলক কাপালী । ফতুল্লায় খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে অলক আপালীর অপরাজিত ২১১ ও রাজিন সালেহ ১১১ রানের কল্যানে ৮ উইকেটে ৫০৭ রান করে ইনিংস ঘোষনা করেছে সিলেট ।

জবাবে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ব্যাট করছে ।দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান ।

 

আপনার মন্তব্য

আলোচিত