০৩ মার্চ, ২০১৫ ১৬:৫৮
বিশাল জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে পা রাখল উড়ন্ত দক্ষিন আফ্রিকা । আয়ারল্যান্ডকে হারালো ২০১ রানের বিশাল ব্যবধানে । ৪১১ রান করে একরম জয় নিশ্চিতই করেছিল ভিলিয়ার্স বাহিনী ।
বাকি আনুষ্ঠানিকতাতেও তেমন কোন ব্যতয় হয়নি। ধুকতে থাকা আইরিশরা সাকুল্যে ২১০ রান সংগ্রহ করলে বড় জয়ে রান রেটেও ইতিবাচক হাওয়া লাগানোর সুযোগ পায় অন্যতম ফেবারিট দলটি ।
৪১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ রান তুলতেই ৫ উইকেট হারালেও বালিব্রিনির ৫৮ ও কেবিন ওব্রায়েনের ৪৮ রানের ২টি ইনিংসের কল্যানে ২১০ রান সংগ্রহ করতে পারে ওয়েষ্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ড।
দক্ষিন আফ্রিকার পক্ষে এভট ৪ , মরকেল ৩ ও ডেল স্টেইন ২ ও কাপ্তান ভিলিয়ার্স ১ উইকেট নিয়েছেন ।
১৫৯ রানের দারুণ ইনিংস খেলায় হাসিম আমলা হয়েছেন ম্যাচ সেরা ।
আপনার মন্তব্য