সিলেটুডে স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০১৫ ০৮:৫০

জয়ের ধারা বহাল রাখতে চায় ভারত, ওয়েষ্ট ইন্ডিজের দরকার টিকে থাকা

বিশ্বকাপের পুল বি’এর ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ভারতে চায় জয়ের ধারা অব্যাহত রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখতে আর আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়া ক্যারিবিয়ানদের দরকার টুর্নামেন্টে টিকে থাকার জন্য জয়।   গ্রুপ পর্যায়ের টানা তিন ম্যাচ জিত কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা।  তবুও ক্রিকেটীয় সহবত  বজায় রেখে  ক্যরিবীয়দের খাটো করে দেখছে না ধোনিরা। খাটো করে দেখার উপায় নেই যে দলে খেলেন গেইল , স্যামুয়েলসদের মত হার্ড হিটাররা ।

ক্যারিবীয়দের হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে চায় ভারত। পার্থে দুই দলের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ।

তবে  বিশ্বকাপে  ম্যাচের আগে নিশ্চয়  গত বছর  নিজেদের দ্বন্দ্বের  জেরে সিরিজ শেষ না করেই ডোয়াইন ব্র্যাভো কাইরন পোলার্ডের দেশের ফেরত যাওয়ার স্মৃতিটাও ফিরে আসছে।  এনিয়ে দুই বোর্ডের মধ্যে ঝামেলাও কম হয়নি।

এসব ছাপিয়ে মাঠের ক্রিকেটে সময়টাও ভালো  যাচ্ছে না ক্যারিবীয়দের। বিশ্বকাপ মিশনটাই শুরু হয়েছিল আইরিশদের বিপক্ষে হার দিয়ে। তবে পাকিস্তান এবং  জিম্বাবুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ফিরেছে জেসন হোল্ডারের দল।

পার্থে যদি ক্রিস গেইল জ্বলে উঠতে পারেন, তার সঙ্গে যদি মারলন স্যামুয়েসলস, ডোয়াইন স্মিথ, দিনেশ রামদিন এবং  লেন্ডন সিমন্সরা জ্বলে উঠলে ভারতকে  বড় সংগ্রহের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে ক্যারিবীয়রা। কিন্তু ব্যাটিং যাহোক ক্যারিবীয়দ্র বড় দুঃশ্চিন্তার হলো বোলিং নিয়ে। জেরম টেইলর থেকে  শুরু করে সুলায়মেন বেন পর্যন্তও সকলেই ব্যর্থ হয়েছে গুরুত্বপুর্ন সময়ে।

অন্যদিকে ভারতের ব্যাটসম্যানদের নিয়ে নেই কোন দুঃশ্চিন্তা। অনেকটা  নির্ভার হয়েই তারা ক্যারিবীয়দের মোকাবেলা করবে। বোলিং ডিপার্টমেন্টেও  মোহিত শর্মা  থেকে শুরু করেই  রবিচন্দ্রন আশ্বিন পর্যন্ত সকলেই ফর্মে আছেন। এই ম্যাচে অবশ্য মোহাম্মদ শামীর জায়গা দেখা যেতে পারে মিডিয়াম পেসার ভুবেনশ্বর কুমারকে।

আপনার মন্তব্য

আলোচিত