সিলেটুডে স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ, ২০১৫ ১৮:৫৯

মানবতার ডাকে মাশরাফিরাও

অংশ নিয়েছেন ক্যান্সার বিরোধী সচেতনামূলক প্রচারণায়

ক্রিকেটার মানে শুধু ব্যাটে বলে বাইশ গজ নয়, মানবসেবার জন্যও কাজ করা। এটার স্পষ্ট নজির দিলেন মাশরাফিরা। যেহেতু দলটি রয়েল বেঙ্গল টাইগারের, তাই যুদ্ধটা ঘোষণা করা হলো ক্যান্সারের বিরুদ্ধে।

শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি ছবি পোষ্ট করেছেন বাংলাদেশের অধিনায়ক। ছবিতে দঙ্গল বাচ্চাদের সাথে পোজ দিয়ে ছবি তুলেছে টাইগাররা। মাশরাফি ছাড়াও ছবিতে আছে তাসকিন আহমেদ, নাসির হোসাইন, সাকিব আল হাসান।

চলতি বিশ্বকাপে আইসিসির সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) পার্টনারদের মধ্যে একটা হল ‘ক্যান্সার সোসাইটি অব নিউজিল্যান্ড’। তাদের হয়েই এই সচেতনতামূলক প্রচারণা।

ছবিটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ওভালে।

আপনার মন্তব্য

আলোচিত