নিউজ ডেস্ক

০৭ মার্চ, ২০১৫ ২০:০৪

৪ সেমি ফাইনালিস্টের নাম জানালেন শন পোলক

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত- শন পোলকের ব্যক্তিগত চিত্রনাট্যে সেমিফাইনালের সম্ভাব্য চার দল। আর প্রোটিয়া সাবেক এই পেসারের এ পূর্বাভাস মিলে গেলে এবারের বিশ্বকাপে শেষ দৃশ্যে মেলবোর্নের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা উল্লাস করবে তাঁর দেশ দক্ষিণ আফ্রিকাই।

বিশ্বকাপ প্রোটিয়াদের কাছে এখনো এক বেদনার কাব্য হয়েই আছে। ফেভারিট হয়ে খেলতে এসে একরাশ হতাশা নিয়ে

ফিরেছে তারা বারবার। গল্পটা কি এবার সত্যিই পাল্টাবে? পোলক অন্তত দারুণ আশাবাদী, ‘দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে ভালো চিত্রনাট্য হচ্ছে, অকল্যান্ডে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে আর অস্ট্রেলিয়াকে মেলবোর্নের ফাইনালে হারিয়ে শিরোপা উল্লাস করা।’

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত