নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০১৫ ০৯:৩১

টানা ৫ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

আফগানদের ৬ উইকেটে হারিয়ে সহজ জয় পায় নিউজিল্যান্ড দল। ড্যানিয়েল ভেট্টরির দারুণ বোলিং এ সল্প রানেই গুঁটিয়ে যায় আফগানরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জয় পায় কিউইরা।

রোববার ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে এক সময় ভীষণ বিপদে পড়ে আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরান ও সামিউল্লাহ সেনওয়ারি দুই মেজাজের অর্ধশতকে প্রতিরোধ গড়া দলটি ৪৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৮৬ রান করে।

ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পাওয়া নিউ জিল্যান্ডের আর পেছনে তাকাতে হয়নি। মার্টিন গাপটিলের অর্ধশতকে ৩৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯ বলে ৪২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে দলকে ভালো সূচনা এনে দেন অধিনায়ক ম্যাককালাম। তার বিদায়ের পর ক্যান উইলিয়ামসনের সঙ্গে ৫৮ রানের আরেকটি জুটি উপহার দেন গাপটিল।

অর্ধশতকে পৌঁছে রান আউট হয়ে ফিরে যান গাপটিল। ৭৬ বলে খেলা তার ৫৭ রানের ইনিংসটি ৭টি চারে সাজানো। এরপর রান আউট হয়ে ফিরে যান গ্র্যান্ট এলিয়টও। তবে কোরি অ্যান্ডারসনকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন রস টেইলর।

এর আগে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ম্যাচ সেরা ভেটরির দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে আইসিসির সহযোগী দেশটি।
সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৭.৪ ওভারে ১৮৬ (আহমাদি ১, উসমান ০, মঙ্গল ২৭, আসগর ৯, সামিউল্লাহ ৫৪, নবি ৬, জাজাই ০, নাজিবুল্লাহ ৫৬, দৌলত ১, হামিদ ১৬, শাপুর ২*; ভেটরি ৪/১৮, বোল্ট ৩/৩৪, অ্যান্ডারসন ২/৩৮, মিল্ন ১/৩৮)

নিউ জিল্যান্ড: ৩৬.১ ওভারে ১৮৮/৪ (গাপটিল ৫৭, ম্যাককালাম ৪২, উইলিয়ামসন ৩৩, টেইলর ২৪*, এলিয়ট ১৯, অ্যান্ডারসন ৭*; নবি ১/৩৯, শাপুর ১/৪৫)

আপনার মন্তব্য

আলোচিত