০৯ মার্চ, ২০১৫ ০০:১৫
নরেন্দ্রপুর। বাংলাদেশের যশোরের ছোট্ট একটা গ্রাম। দেশের ক্রিকেট ব্যাটের সিংহভাগই এখন আসে এখানে থেকে।
একটা সময় আন্তর্জাতিক বাজার থেকেই ব্যাট আমদানি করত বাংলাদেশ৷ কিন্তু গত এক দশকে এই চিত্র আমূল বদলে গিয়েছে৷ নরেন্দ্রপুরের তৈরি ক্রিকেট ব্যাট দিয়ে অবশ্য পেশাদার বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না।
এসব ব্যাট মূলত টেনিস বল বা টেপ দিয়ে মোড়ানো বল দিয়ে ক্রিকেট খেলারই উপযোগী। এসব ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হয় শহরের গলি-মাঠ থেকে শুরু করে – ফসল কাটার পর ধানক্ষেতে পর্যন্ত। বাংলাদেশ কোনও আন্তর্জাতিক ম্যাচে জিতলেই সেখানকার ব্যাটের বিক্রি বেড়ে যায় বলে জানিয়েছেন এক ব্যাট প্রস্তুতকারক৷
কিন্তু, ভবিষ্যতের পেশাদার ক্রিকেটারদের অনেকেই হয়তো অল্পবয়সে তাদের ক্রিকেট খেলা শুরু করেছেন এ ধরণের ব্যাট দিয়েই।এই ব্যাটেই ছেয়ে গিয়েছে বাংলাদেশের বাজার৷কে বলতে পারে এখানকার ব্যাটে খেলেই হাতেখড়ি হয়েছিল বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিবের৷
ভবিষ্যতের সাকিবরাতো এই ব্যাট দিয়েই খেলছেন!
আপনার মন্তব্য