নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০১৫ ১০:০০

ভারতের বিপক্ষে ২৫৯ রানে অলআউট আয়ারল্যান্ড

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করেছিলো আয়ারল্যান্ড । উদ্বোধনী জুটিতেই তোলে ফেলেছিল ৮৯ রান । এরপর টানা ২ উইকেট পড়ে গেলেও নেইল ও ব্রায়েন ও পোটারফিল্ডের ব্যাটের উপর ভর করে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল আইরিশরা । কিন্তু এই দুজনের আউটের পর আর কেউ হাল ধরতে না পারায় ১ ওভার বাকি থাকতে ২৫৯ রানে গুটিয়ে যায় তারা ।

পোটারফিল্ড ৬৭, নেইল ওব্রায়েন ৭৫ ও স্টারলিং ৪২ রান করেছেন । ভারতের পক্ষে শামি ও অশ্বিন ২টি করে এবং যাদম , মোহিত , রোহিত ও জাদেজা ১টি করে উইকেট নিয়েছেন ।

হ্যামেল্টনের ব্যাটিং পিচে মাত্র ২৬০ রানের টার্গেটে ব্যাট করতে নামবে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা বর্তমান চ্যাম্পিয়ন ভারত ।

আপনার মন্তব্য

আলোচিত