নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০১৫ ১৩:৪১

আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত লড়াইয়ের সম্ভবনা

ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়া আগেই নিশ্চিত হয়েছিল । বাকি ছিলো গ্রুপ চ্যাম্পিয়নশিপ । আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হেসেখেলে হারিয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়াটাও সেরে নিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত ।
টস জিতে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করেছিলো আয়ারল্যান্ড । উদ্বোধনী জুটিতেই তোলে ফেলেছিল ৮৯ রান । এরপর টানা ২ উইকেট পড়ে গেলেও নেইল ও ব্রায়েন ও পোটারফিল্ডের ব্যাটের উপর ভর করে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল আইরিশরা । কিন্তু এই দুজনের আউটের পর আর কেউ হাল ধরতে না পারায় ১ ওভার বাকি থাকতে ২৫৯ রানে গুটিয়ে যায় তারা ।
পোটারফিল্ড ৬৭, নেইল ওব্রায়েন ৭৫ ও স্টারলিং ৪২ রান করেছেন । ভারতের পক্ষে শামি ও অশ্বিন ২টি করে এবং যাদম , মোহিত , রোহিত ও জাদেজা ১টি করে উইকেট নিয়েছেন ।
জবাবে উদ্বোধনী জুটিতেই ১৭৪ রান তোলে অর্ধেক ম্যাচ শেষ করে ফেলে ভারতীয়রা । সেঞ্চুরী করে আউট হন শেখর ধাওয়ান । রোহিত শর্মা আউট হবার আগে করেন ৬৪ রান । এ দুজন আউট হয়ে গেলেও বাকি আনুষ্ঠানিকতা সারতে বিরাত কোহলি আর আজাঙ্কা রাহানের কোন সমস্যাই হয়নি । রাহানে ৩৩ ও কোহলি  ৪৪ রান করে অপরাজিত থাকেন ।
ফলে প্রায় ১৩ ওভার বাকি থাকতেই জয় তোলে নেয় মহেন্দ্র সিং ধোনীর দল ।

ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় বাংলাদেশের সাথে শেষ আটে দেখা হবার সম্ভবনা বেড়ে গেল , বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে গ্রুপের শেষ ম্যাচ হেরে যায় তাহলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাবে দুই প্রতিবেশির ।
আর যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে বি গ্রুপের দ্বিতীয় দলের (সম্ভবত দক্ষিন আফ্রিকা) সাথে দেখা হবে বাংলাদেশের ।


 

আপনার মন্তব্য

আলোচিত