সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১০ মার্চ, ২০১৫ ২০:২৯

টিম স্পিরিটই ছিল মূল টনিক: বুলবুল

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পেছনে টাইগারদের টিম স্পিরিটই ছিল মূল টনিক, এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পেছনে টাইগারদের টিম স্পিরিটই ছিল মূল টনিক, এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে তিনি টাইগারদের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন।

আমিনুল ইসলাম বুলবুল লিখেছেন, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল রান করতে পারেনি। কিন্তু প্রয়োজনের সময়ে মাহমুদ্দল্লাহ রিয়াদ, সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম খেলেছেন দায়িত্বশীল ইনিংস। তাদের পারফর্মেন্স প্রমাণ করে দিয়েছে দল হিসেবে এখন অনেক পরিণত বাংলাদেশ।

মাশরাফি বিন মুর্তজার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সির প্রশংসা করেছেন বুলবুল। বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আরো লিখেছেন, মাশরাফির সময়মতো বোলিং পরিবর্তন ইংলিশ ব্যাটসম্যানদের চাপে ফেলে দিয়েছিল।

রুবেল হোসেন একই ওভারে ইয়ান বেল এবং ইংলিশ অধিনায়ক ইয়োন মর্গানের উইকেট তুলে নিয়েছিলেন। বুলবুল মনে করেন, বেলের উইকেট নেওয়াটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

তবে ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং নেওয়ায় অবাক হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার মতে, ইংলিশরা বাংলাদেশের শক্তিশালী দিকটাই বুঝতে পারেনি। তাছাড়া এই রকম কঠিন ম্যাচে রান তাড়া করে জেতাটাও ছিল কঠিন।

আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, কৌশলেও টাইগারদের কাছে মার খেয়েছে ইংলিশরা।

 

সৌজন্যে- আইসিসি ওয়েবসাইট

আপনার মন্তব্য

আলোচিত