ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ, ২০১৫ ২০:৪০

জাতীয় লিগঃ বরিশালের বিপক্ষে শক্ত অবস্থানে সিলেট

বিশ্বকাপের ডামাঢোলে ঢাকা পড়ে যাওয়া জাতীয় ক্রিকেট লীগে শুরুতে নড়বড়ে থাকলেও গত ৩ ম্যাচ থেকে ভালো পারফর্ম করছেন সিলেট বিভাগের খেলোয়াড়েরা।
সাদিকুর ৪ ও রাহাত ৩ ও আবুল হাসান রাজুর ২ উইকেট নিয়ে বরিশালকে ১৬৭ রানে গুড়িয়ে দেবার পর দিন দ্বিতীয় দিনশেষে ৮ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করেছে অলক কাপালীর দল । সিলেটের পক্ষে রুম্মান আহমদ ৭০, অধিনায়ক অলক কাপালী ৫৮ এবং রাজিন সালেহ অপরাজিত ৯৬ রান করেছেন ।

আপনার মন্তব্য

আলোচিত