ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ, ২০১৫ ২০:৪৫

জাতীয় ক্রিকেট লীগঃ লিটন দাসের ৫ সেঞ্চুরীর রেকর্ড

বিশ্বকাপের ডামাঢোলে আড়ালে পড়ে যাওয়া এবারের জাতীয় ক্রিকেট লিগে রানের বন্যা বয়ে যাচ্ছে ।  হচ্ছে রেকর্ড । এবার দারুন এক রেকর্ড গড়েছেন রংপুরের ওপেনার লিটন দাস। চলতি জাতীয় লিগে পঞ্চম সেঞ্চুরি করেছেন লিটন।এক মৌসুমী কোন বাংলাদেশীর এটাই সবচেয়ে বেশি সেঞ্চুরীর রেকর্ড

১৯৯৯-২০০০ মৌসুমে জাতীয় লিগ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত এক আসরে কোন ব্যাটসম্যান চারটির বেশি সেঞ্চুরি করতে পারেননি বাংলাদেশের কোন ব্যাটসম্যানই । লিটন সে রেকর্ড ভেঙ্গে পঞ্চম সেঞ্চুরির নতুন রেকর্ড স্পর্শ করলেন।
বিকেএসপিতে লিটনের সেঞ্চুরি ও অপর তিন ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিন শেষে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ৩১১ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকা বিভাগের ব্যাটসম্যান শুভাগত হোমও। তার ১১১ রানের উপর ভর করে রাজশাহীর বিপক্ষে ঢাকা প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ২৭৯ রানে। দুই সেঞ্চুরি বাদ দিলে গতকাল ছিল বোলারদের দিন। মিরপুরে সিলেটের দুই স্পিনার সাদিকুর রহমান ও রাহাতুল ফেরদৌসের ঘুর্ণিতে বরিশাল গুটিয়ে গেছে মাত্র ১৬৭ রানে সর্বোচ্চ ৯০ রান করেছেন শাহরিয়ার নাফিস। ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৩০ রান তোলে দিন পার করেছে সিলেট ।

আপনার মন্তব্য

আলোচিত