১০ মার্চ, ২০১৫ ২৩:৪৩
বাংলাদেশ ম্যাচের আগে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় পেটের পীড়ায় ভুগছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে গ্যাস্ট্রিক জনিত কারণে তারা এমন অসুস্থতায় ভুগছেন । তবে কয়জন এবং কারা কারা এই সমস্যার শিকার তা গোপন রাখা হয়েছে । ধারনা করা হচ্ছে শতভাগ ফিট না হলে গুরুত্বপূর্ণ ২/৩ জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বাংলাদেশের সাথে একাদশ সাজাতে পারে ব্ল্যাক ক্যাপসরা ।
আগামী শুক্রবার হ্যামিল্টনে বিশ্বকাপের অন্যতম আয়োজক নিউজিল্যান্ড তাদের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। সর্বশেষ আট ওয়ানডের সাতটিতে বাংলাদেশের কাছে নিউ জিল্যান্ড হেরে যাওয়ায় এ ম্যাচটি ম্যাককালাম-সাউদিদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
বিশ্বকাপের এ আসরে টানা পাঁচ ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। গত সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশও।
আপনার মন্তব্য