নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০১৫ ১২:০৮

সাঙ্কাকারার বিশ্বরেকর্ড, শ্রীলংকার সংগ্রহ ৩৬৩

টানা ৪ ম্যাচে ৪ সেঞ্চুরি

৪ ম্যাচে টানা ৪ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করলেন কুমার সাঙ্কাকারা । ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে নেমে রানের বন্যা বইয়ে দিচ্ছেন এই ক্ল্যাসিক্লান শ্রীলঙ্কান ব্যাটসম্যান ।
এর আগে পৃথিবীর কোন ব্যাটসম্যানই টানা ৪ ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি । এবারের বিশ্বকাপে তাঁর এই সেঞ্চুরি মিশন শুরু হয় বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে  । বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিপক্ষে ১১৭, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ এবং স্কটল্যান্ডের বিপক্ষে আজ ১২৪ করে আউট হয়েছেন ওয়ানডেতে ১৪ হাজারি ক্লাবের সদস্য এই তারকা ।
সেঞ্চুরি করে আউট হয়ে গেছেন তিলকরত্নে দিলশানও । দিলশানের সাথে শতাধিক রানের জুটি করে এদিন ৬৬টি শতাধিক রানের জুটির অংশিধারও হলেন সাঙ্গাকারা ।

সাঙ্কাকারার রেকর্ডময় ম্যাচে স্কটিশুদের বিপক্ষে বিশাল সংগ্রহের করেছে শ্রীলংকা। ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৬৩ রান দাড়ায় তাদের সংগ্রহ

আপনার মন্তব্য

আলোচিত