স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০১৫ ১৫:৪৩

কঠিন পরীক্ষার মুখে কিপ্টে ভেটোরি!

বোলিংয়ে কিপ্টেমির অভ্যাস আগে থেকেই ছিল। বিশ্বকাপ শুরুর পর থেকে সেটা আরও বেশি দৃশ্যমান। কিপ্টেমির ধারা অব্যাহত রেখে চলেছেন ড্যানিয়েল ভেটোরি।

বিশ্বকাপ শুরুর আগে কেউ ভাবেনি এই বিশ্বকাপ হতে যাচ্ছে বোলারদের বধ্যভূমি। কেউ ভাবেনি ৩০০ রানের গণ্ডি পেরুনো নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যাটসম্যানদের এই বিশ্বকাপে ব্যতিক্রমি এক চরিত্রের নাম ড্যানিয়েল ভেটোরি।

পেসারদের বিশ্বকাপে উজ্জ্বল ব্যতিক্রম ড্যানিয়েল ভেটোরি। প্রতিপক্ষের রানের গতি বেধে রাখা আর উইকেট নেয়ার কাজাটা করছেন দারুণ দক্ষতায়। তবে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের জন্য বাংলাদেশ ম্যাচ পরীক্ষার হতে যাচ্ছে বলে বলে মনে করছেন রুয়ান কালপাগে।

নিউজিল্যান্ডের পেস বোলিং জুটি ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির মতো সমান কার্যকর বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেটোরি। ১৩টি করে উইকেট নিয়েছেন বোল্ট, সাউদি। ৩৬ বছর বয়সী ভেটোরির শিকার ১২টি উইকেট।

ভেটোরির প্রতি শ্রদ্ধার কমতি নেই বাংলাদেশের স্পিন বোলিং কোচ কালপাগের। তবে তার বিশ্বাস, বাঁহাতি এই স্পিনারকে সামলানোর সামর্থ্য তার দলের ব্যাটসম্যানদের রয়েছে।

“সে দেখিয়েছে, সে বিশ্বের অন্যতম সেরা বোলার। আমি মনে করি, সে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বেশি কার্যকর। তবে আমাদের টপ অর্ডারে ভালো সমন্বয় (ডানহাতি, বাঁহাতি) রয়েছে। তাই এটা তার জন্য ভালো পরীক্ষা হবে।”

আগামী শুক্রবার হ্যামিল্টনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

মেলবোর্নে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজাদের সেই ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়নি।

কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন ভেটোরি- বলাই যায়!

 

আপনার মন্তব্য

আলোচিত