সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০১৫ ১৭:৪৯

প্রধানমন্ত্রীর আশা বাংলাদেশ সেমিফাইনালে যাবে

ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠা বাংলাদেশ দলকে নিয়ে তৈরি হচ্ছে আরও আশাবাদ।

ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠা বাংলাদেশ দলকে নিয়ে তৈরি হচ্ছে আরও আশাবাদ।
সেই আশাবাদে আবার যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রীও । বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সেমিফাইনালে উঠার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইংল্যান্ডকে হারিয়ে মাশরাফিদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর বাংলাদেশজুড়ে উল্লাসের মধ্যে বুধবার জাতীয় সংসদে নিজের আশার কথা জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে জয়লাভ করেছে। এজন্য আমি জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। এই প্রথম পরপর ৩ ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছি।

“আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা সেমি ফাইনালে উঠতে পারে। হয়ত একদিন ফাইনালে গিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে আনবে।”

গত সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে শেষ খেলায় শুক্রবার স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।

আপনার মন্তব্য

আলোচিত